রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) পাচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বেলা ১১টায় স্কুলের হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান মো. মনিরুজ্জামান মনির।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন—টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আক্তার লাকুরিয়া, শেখ সেলিম, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, পাচগাঁও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি আব্দুর সাত্তার মোল্লা, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক তানভীর মল্লিক, বিটি কলেজ ছাত্রদলের সভাপতি নিশাদ সহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   খালেদা জিয়া   রুহের মাগফেরা   দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close