শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
রামুতে যৌথ অভিযানে গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অবৈধ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ আরও বিপুল সরঞ্জাম।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রামু   যৌথ অভিযান   সরঞ্জাম উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close