শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির ৮ নম্বর আবাসিক বিল্ডিংয়ের ৩য় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্জো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০) এর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহতের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, “লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কোম্পানিকে লাশ হস্তান্তর করা হয়েছে। কোম্পানি দূতাবাসের মাধ্যমে লাশ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র   রাশিয়ান নাগরিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close