সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
সাংবাদিকরা সজাগ থাকলে নির্বাচনে কারসাজি সম্ভব নয় : দুলু
নিজস্ব প্রতিবেদক ও আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট সদর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।

সোমবার (৫ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়  আসাদুল হাবিব দুলু বলেন, ‘সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। সমাজের নানা সমস্যা ও উন্নয়ন তুলে ধরাই হল আপনাদের একমাত্র কাজ। তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল হবে। যেখানে আমার কোন ভুল হবে, সেটা অবশ্যই আমাকে মোবাইলে কিংবা সাক্ষাতে বলবেন।’

সভায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে তিনি আশঙ্ক্ষা প্রকাশ করেছেন। 

প্রধান অতিথির বক্তব্যে সভায় আসাদুল হাবীব আরও বলেন, ‘সাংবাদিকরা যদি সজাগ থাকেন, তাহলে আমার মনে হয় তারা নির্বাচনে কারসাজি করতে পারবে না এবং আপনাদের লিখনীর মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে।’

সভায় তিনি সাংবাদিকদের নিকট লালমনিরহাটের বিভিন্ন উন্নয়ন ভাবনা যেমন এয়ারপোর্ট চালু, মোগলহাট স্থল বন্দর চালু, ব্যস্ত শহরের বিডিআর হাট গেট থেকে শহরে যেতে ওভারব্রিজ নির্মাণ, লালমনিরহাট হয়ে বুড়িমারী পর্যন্ত মহাসড়কের ফোর লাইন চালু ইত্যাদি তুলে ধরেন।

সাংবাদিকরা লালমনিরহাটের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে. তা তুলে ধরেন। নির্বাচিত হলে জেলার সব দাবি বাস্তবায়নে কাজ করবেন বলেন জানান আসাদুল হাবীব।

সভায় রংপুর বিভাগীয় এনটিভির স্টাফ রিপোর্টার একেএম মইনুল হক, প্রেস ক্লাব লালমনিরহাটের আহ্বায়ক এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, প্রেস ক্লাবের সদস্য সচিব বৈশাখী টেলিভিশনের জেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তৌহিদ উপস্থিত ছিলেন। 

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন সভায় উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিকরা সজাগ   নির্বাচনে কারসাজি   আসাদুল হাবীব দুলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close