রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহীতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরে প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে রাজশাহীতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ জানুয়ারি) সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে এ মামলা দায়ের করেন। এর আগে গত বছরের ১৪ মার্চ নাটোরে গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার সময় প্রায় ৩৭ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।

দুদকের রাজশাহী অঞ্চলের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে নিজের কাছে থাকা ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকাসহ আটক হন।

জব্দকৃত অর্থের প্রকৃত উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িযোগে অন্যত্র স্থানান্তরের মাধ্যমে তিনি মানি লন্ডারিং করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ কাজে সহযোগিতার অভিযোগে তার গাড়িচালক বাপ্পি কুমার দাস (৫০)-কেও মামলার আসামি করা হয়েছে।

রাজশাহী দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, “দুদকের পক্ষ থেকে সোমবার সকালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   এলজিইডি   নির্বাহী প্রকৌশলী   বিরুদ্ধে মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close