রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
চাঁদাবাজির মামলায় জুলাইযোদ্ধা সুরভীর দুই দিনের রিমান্ড
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আলোচিত জুলাই আন্দোলনের কর্মী তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী এ আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার বাসিন্দা এবং মো. সেলিমের মেয়ে। 

গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনীর একটি দল টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানায় দায়ের করা মামলাটি করেন সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় সুরভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান জানান, পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত তা আংশিক মঞ্জুর করেন।

এদিকে, সুরভীর বাবা মো. সেলিম অভিযোগ অস্বীকার জানান, গ্রেপ্তারের সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না। তিনি তাবলিগ জামাতের ৪০ দিনের চিল্লায় ছিলেন। 

তার দাবি, জুলাই আন্দোলনে সরকার পতনের সময় তার মেয়ে অংশ নিয়েছিল এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি আরও জানান, তাহরিমার বয়স মাত্র ১৮ বছর।

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজির মামলা   জুলাইযোদ্ধা সুরভী   রিমান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close