রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি এবং ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ শহরের বেওথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   অতিরিক্ত দাম   এলপিজি   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close