রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ঢাকা থেকে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা থেকে এক যুবককে অপহরণ করে জিম্মি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে এবং দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে দেবহাটা থানা পুলিশের একটি দল অভিযুক্তদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫) কে অপহরণের অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৩)।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে সঙ্গে নিয়ে ঢাকায় আশিকের বাসায় যান। পরে নানা প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে অপহরণ করে একটি প্রাইভেটকারে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামে নিয়ে গিয়ে জিম্মি করে রাখে।

পরবর্তীতে একটি মোবাইল ফোন থেকে বাদীপক্ষকে ফোন করে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের চেকবইসহ ঘটনাস্থলে আসতে চাপ দেওয়া হয়। পরিস্থিতির চাপে আশিকের মা ও বোন সখিপুরে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক এবং স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর তার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জানুয়ারি গভীর রাতে আসামিদের বাড়ি থেকে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের হেফাজত থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, “ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে এবং ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   অপহৃত   যুবক উদ্ধার   গ্রেফতার ৩  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close