শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে শীতের তীব্রতায় জনজীবন যখন বিপর্যস্ত, তখন প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে ধামইরহাটের অন্যতম প্রবীণ সামাজিক সংগঠন ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন অবসরপ্রাপ্ত ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

সংগঠনের সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সংগঠনের সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, সহ-সম্পাদক হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য জবেদুল আলম, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাবেক পৌর কমিশনার আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   উন্নয়ন ট্রাস্ট   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close