রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
জাতীয়
বিদ্যুৎ ভবনে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে এ মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, ডিপিডিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তত্ত্বধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিন। সঞ্চালনা করেন প্রকৌশলী আব্দুল মজিদ, প্রকৌশলী মো. মীর হোসেন পাটোয়ারী এবং সৈয়দ ফারুক রানা। 

আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিনিয়র সচিব (পিআরএল) এবং ডিপিডিসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হামিদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বি এম মিজানুল হাসান। আলোচনায় আরো অংশ নেন সাবেক ডেসার সিবিএ-এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মোশারফ হোসেন, শ্রমিক দলের উপদেষ্টা মো. আবুল হোসেন, ডিপিডিস ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি এ কে এম বদরুল আলম এবং শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সিবিএ ডিপিডিসির সভাপতি মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, সাবেক ডেসা ও ডিপিডিসি’র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হামিদুর রহমান খান বলেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে আমরা নিজেদের কাছে এই অঙ্গীকার করি-দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা নিশ্চিত করব। তাহলেই দেশ এগিয়ে যাবে এবং তার দেখা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব।’

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ পরিচালনায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে মরহুমা নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ ভবন   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close