শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতদের হামলা, দুই প্রহরী নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গভীর রাতে ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। 

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে কুমিরা ঘাটঘর এলাকার কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহতরা হলেন মোহাম্মদ খালেক প্রামাণিক রতন (৩৪) ও সাইফুল ইসলাম (৩৫)। নিহতদের একজনের মরদেহ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

থানা সূত্র জানায়, রোববার দুপুরে একটি পরিত্যক্ত জাহাজ কাটিংয়ের উদ্দেশ্যে ইয়ার্ডে ভেড়ানো হয়। রাতের অন্ধকারে কালো রঙের ইঞ্জিনচালিত একটি নৌকাযোগে একদল সশস্ত্র ডাকাত জাহাজে ওঠে পড়ে। এ সময় সেখানে দায়িত্ব পালনরত দুই প্রহরী ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলার একপর্যায়ে দুই প্রহরী জাহাজ থেকে সাগরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের পূর্ণ মরদেহ এবং অপরজনের দেহের অংশবিশেষ উদ্ধার করে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ডাকাতির তথ্য পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও আমরা নিশ্চিত না। বিষয়টির তদন্তাধীন।’

কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন দাবি করেন, ডাকাতরা জাহাজে ঢুকলে প্রহরীরা বাধা দেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তারা পানিতে পড়ে যান।’

এ ঘটনায় ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ডম শিপ রিসাইক্লিং ইয়ার্ড   ডাকাতদের হামলা   প্রহরী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close