শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
খালেদা জিয়ার জন্য লোহাগাড়া প্রেস ক্লাবের দোয়া মাহফিল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বটতলী স্টেশনে ক্লাবের কার্যলায়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাহফিলে ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, কার্যনির্বাহী সদস্য আবদুল খালেক, সাত্তার সিকদার, আবদুল ওয়াহাব, আবুল কালাম আজাদ, ফাহাদ চৌধুরী, মোসাদ্দেক হোসাইন, মো. ইউসুফ উপস্থিত ছিলেন। 

মাহফিলে বক্তারা বলেন, ‘খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জন্য তার এই অসামান্য ত্যাগ ও রাজনৈতিক অবদান মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মুহাম্মদ আবদুল খালেক।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   লোহাগাড়া প্রেস ক্লাব   দোয়া মাহফিল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close