মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
রাজনীতি
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম
তারেক রহমান

তারেক রহমান

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে এটাই তার প্রথম ঢাকার বাইরে সফর। প্রথমে তিনি বগুড়ায় যাবেন, যেখানে শেষবার ১৯ বছর আগে গিয়েছিলেন। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে রাতযাপন করবেন। পরদিন সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বিস্তারিত সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। 

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় তার আগমন ঘিরে নেতাকর্মীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপি সভাও করেছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আবু সাঈদ   কবর জিয়ারত   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close