রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
গাজীপুরে খালেদা জিয়ার জন্য ডিপ্লোমা কৃষিবিদদের দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) গাজীপুর জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি মো. আমজাত হোসেন।

প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রবিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মিঠু।

আলোচনায় অংশগ্রহণ করেন মো. রাজু আহমেদ শিকদার, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. আমিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ গাজীপুর জেলার কোষাধ্যক্ষ ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কাপাসিয়া উপজেলার মহাসচিব মো. আয়নাল হক।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব হাফেজ মো. হাসান

মাহফিলে গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের প্রায় ১২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা ও উপ-সহকারী প্রশিক্ষক উপস্থিত ছিলেন। মোনাজাতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   খালেদা জিয়া   জন্য ডিপ্লোমা কৃষিবিদ   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close