শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
গজারিয়ায় যাত্রীবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে দুটি ট্রলারে সঙ্ঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জ-গজারিয়া নৌরুটের মধ্যবর্তী জায়গায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্পিডবোটে থাকা ঘটনার প্রত্যক্ষদর্শী মো. খলিল মিয়া বলেন, ‘আমার বাসা মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায়। ট্রলারে করে মুন্সীগঞ্জ যাবার পথে স্পিডবোটে করে সঙ্ঘবদ্ধ নৌ ডাকাত দল আমাদের ট্রলারের গতিরোধ করে যাত্রীদের সবকিছু দিয়ে দিতে বলে। তাদের হাতে পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা আমার কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও আমার মোবাইল ফোন নিয়ে যায়। প্রথমে আমি তাদের এগুলো দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে। বাধ্য হয়ে তাদের কথা মতো আমি সবকিছু দিয়ে দেই।’

আরেক ভুক্তভোগী আকবর আলী বলেন, ‘হঠাৎ করে একটি সাদা স্পিডবোটে করে ১৪/১৫জন লোক নদীর মাঝখানে আমাদের ট্রলারে উঠে আমাদের মারধর করতে শুরু করে। তারা আমাদের মারধর করে সবকিছু নিয়ে নিয়ে চাঁদপুরের দিকে চলে গেছে।’

নদীর চর কিশোরগঞ্জ প্রান্তে অপেক্ষমান যাত্রী আলমগীর হোসেন সামী বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমি মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশে চর কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় আসি। এখানে এসে দেখতে পাই দুটি ট্রলারে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অসংখ্য মানুষ ডাকাতির শিকার হয়েছে। অস্ত্রের মুখে ট্রলারে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করি আপনারা নৌ ডাকাত দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘এ রকম কোন খবর আমার জানা নেই, আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।’

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close