সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
তারেক রহমানকে কটুক্তিকারী পাটোয়ারীকে গ্রেপ্তারের দাবি দুলুর
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম আপডেট: ০৫.০১.২০২৬ ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে সিদ্দিকুর রহমান পাটোয়ারী টেলিগ্রাম অ্যাপের একটি গ্রুপে প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বড়াইগ্রাম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বড়াইগ্রাম থানা বিএনপির উদ্যোগে বড়াইগ্রাম থানা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিটির সদস্য সচিব সামসুল হক রনির সঞ্চালনায় এবং বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মো. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, জিএস সোহেল, বড়াইগ্রাম পৌর নির্বাচন কমিটির আহ্বায়ক ইসহাক আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মৃধা।

এ ছাড়া থানা শ্রমিকদলের আহ্বায়ক আব্দুল মুন্নাফ খান, যুবদলের সভাপতি মিজান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম, শ্রমিকদলের আহ্বায়ক জালাল ভুঁইয়া, বনপাড়া পৌর নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক সাহাবুল আলম, ছাত্রদলের নেতা সুজন, মিলন ও আলামিন উপস্থিত ছিলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সম্প্রতি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে গোপন বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সিদ্দিকুর রহমান পাটোয়ারী তারেক রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

‘এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে তিনি বলেন, ‘দেশের যে প্রান্তেই থাকুক না কেন, ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মামলার আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

তবে একই সঙ্গে রুহুল কুদ্দুস বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   কটুক্তিকারী পাটোয়ারী   গ্রেফতারের দাবি   দুলু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close