শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে খালেদা জিয়া স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার  বলেছেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, সহ্য করব না, কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না।’

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেপুরে মরহুমা খালেদা জিয়া স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

মফিজুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক শিষ্টাচার, সংগ্রামী জীবন ও জীবনাচরণের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

কুরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে খালেদা জিয়অর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিয়ুর রহমান জালু, বিএনপি নেতা এনামুল হক বাবলু, সুলতানা রাজিয়া ময়না, মীর মোহাম্মদ বকুল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   খালেদা জিয়া স্মরণ   মিলাদ   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close