শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
নীলফামারীতে যুব উন্নয়নের চার ট্রেডে প্রশিক্ষণ শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন মেয়াদে চারটি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা যুব উন্নয়ন মিলনায়তনে এসব প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নাইম হাসান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশিদুল হক, জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-সমন্বয়কারী মো. মাহবুবুল আলম, কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হাসান আলী জানান, “শুরু হওয়া ওই প্রশিক্ষণে পোষাক ট্রেড, কম্পিউটার, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ট্রেডসহ বিভিন্ন ট্রেডে ২৫৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ধরণ অনুযায়ী এসব প্রশিক্ষণের মেয়াদ এক থেকে ছয় মাস।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   যুব উন্নয়ন   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close