রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
খালেদা জিয়ার মৃত্যুতে আদিতমারীতে বিএনপির দোয়া মাহফিল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লালমনিরহাটের আদিতমারীতে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, মোস্তাফিজার রহমান ও নুরে আলম সিদ্দিকী, মহিলা দলের আহ্বায়ক হাসি বেগম, যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না, সারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল, সাপ্টীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মৃত্যু   আদিতমারী   বিএনপি   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close