সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলিতে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাব্বির রহমান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তিনি পাবনা সদর থানার কলাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী রিয়াজ আহমেদ জানান, “কারখানায় কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।”

খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আনোয়ার হোসেন জানান, “দুপুর ১টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কারখানা ও গোডাউন একসঙ্গে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় এবং প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।”

তিনি আরও জানান, “বাথরুমের ভেতর থেকে একজন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিস্ফোরণের ফলে ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। আগুনের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।”

এদিকে, ঘটনার পর থেকে কারখানার মালিক রবিউল ইসলাম আত্মগোপনে থাকায় কারখানাটির বৈধ কাগজপত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক জানান, “প্রাথমিকভাবে নিহতের দাফন ও কাফনের জন্য পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   কারখানায় বিস্ফোরণ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close