সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ পিএম আপডেট: ০৫.০১.২০২৬ ১১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় এলাকায় পুলিশের টানা পাঁচ ঘণ্টার অভিযানে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানে দেশীয় অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ঈদগড় পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মায়ানমার থেকে অবৈধভাবে গরু আনা আবারও শুরু হয়েছে। এসব গরু নিরাপদে বিভিন্ন স্থানে পৌঁছে দিতে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওই সিন্ডিকেটের নিরাপত্তা নিশ্চিত করতেই ঈদগড় এলাকায় অবৈধ অস্ত্র তৈরির এই কারখানাটি গড়ে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এ কর্মকাণ্ডের সঙ্গে ঈদগড় ইউনিয়নের একজন ইউপি সদস্য এবং একাধিক মামলার আসামি আবছার ও রহিম উল্লাহ জড়িত। তৈরি করা এসব অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে বলেও খবর রয়েছে।

এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড়ের একটি দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, “পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই সংশ্লিষ্ট অপরাধীরা পালিয়ে যায়। ফলে অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।”

এদিকে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “জেলায় যে প্রান্তেই থাকুক না কেন অবৈধ অস্ত্রের কারখানা আমরা কোনভাবেই থাকতে দিবো না। সামনে নির্বাচনকে সামনে রেখে তাদের যে পরিকল্পনা রয়েছে তা কখনো বাস্তবায়ন হতে দিব না। আমাদের জেলা পুলিশ সব সময় সন্ত্রাসীর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের পর এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ঈদগড় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব অপরাধে ব্যবহৃত অস্ত্রের একটি বড় অংশ স্থানীয়ভাবে তৈরি হয়ে থাকে। অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং স্থায়ীভাবে এসব কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রামু   কারখানার সন্ধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close