সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গোবিন্দগঞ্জে পাথর ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথর ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা আরেকটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বালুবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার মারাত্মক আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের একজন হলেন কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া। অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, “নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গোবিন্দগঞ্জ   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close