শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
খালেদা জিয়ার মৃত্যুতে আটোয়ারীতে দোয়া মাহফিল
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ের আটোয়ারীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। ইউনিয়ন যুবদল নেতা ফাহিম মোর্শেদ তীব্রের সঞ্চালনায় সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জাতীয় উন্নয়নে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সামাউন হক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক জুয়েল সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মৃত্যু   আটোয়ারী   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close