শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সায়মা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমাদের সর্বত্র পেশাদারিত্ব বজায় রাখতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই পুলিশ সদস্য, তাই খেলাধুলার মধ্যেও শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা ছাড়াও সিলেট রেঞ্জের চারটি জেলা এবং সিলেট আরআরএফ-এর মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   সিলেট রেঞ্জ   পুলিশ   কাবাডি প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close