সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
রৌমারীতে গার্মেন্টস দোকান আগুনে পুড়ে ছাই
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকাণ্ডে একটি (তৈরি পোশাক) গার্মেন্টসের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ী আয়নাল হকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনা ঘটে রোববার মধ্যরাত সাড়ে ৩টার দিকে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারে।

স্থানীয়রা জানান, দোকানটি হঠাৎ আগুনে ঘিরে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকান জুড়ে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আয়নাল হক বলেন, “ঘর ভাড়া নিয়ে (তৈরি পোশাক) গার্মেন্টসের দোকান করে আসছিলাম। কিন্তু রোববার মধ্যরাত সাড়ে তিনটার দিকে কে বা কারা শুত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে দোকানে! আর সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা।”

তিনি আরও বলেন, “এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। সব টাকা এখানে বিনিয়োগ করেছিলাম। আগুনে দোকানঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে সব মালামাল। আমি এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।”

রৌমারীর কর্তিমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাদা জানান, “ভোর ৪টার দিকে রংপুর কন্ট্রল রুম থেকে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়ে দেন আপনাদের আর আসতে হবে, না আগুন নিভে গেছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রৌমারী   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close