সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
লোহাগাড়ায় ওসমান হাদীর স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার তরুণ সমাজের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৯টায় উপজেলার সাতগড়িয়া পাড়ার একটি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দরবেশিয়া ব্যাডমিন্টন জুটি বিজয়ী হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের লোহাগাড়া ডিজিএম মো. রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, দৈনিক খোলা কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি ফাহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব তাহের, মো. মহিউদ্দিন মুন্না, দুবাই প্রবাসী মো. কামাল, লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও গ্র্যান্ড ডায়মন্ড গ্রুপের সভাপতি ও সংগঠক মো. তাইফুল ইসলাম এবং দুবাই প্রবাসী এস. আর. সাকিব প্রমুখ।

লোহাগাড়া সাতগড়িয়া পাড়ার কৃতি সন্তান সাকিব বিন হাবিব, মো. আল রাফি ও মো. সাকিবের সার্বিক তত্ত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজকরা জানান, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজিত এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিল সাতগড়িয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   ওসমান হাদী   ব্যাডমিন্টন টুর্নামেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close