শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ রাজস্ব আদায়ে রেকর্ড গড়লেন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজস্ব আদায়ে রেকর্ড গড়লেন সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগ। 

সিরাজগঞ্জে ট্রাফিক বিভাগ গত এক মাসে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করেছে। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ডিসেম্বর মাসে যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, ‘রেজিষ্টেশন ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় ডিসেম্বর মাসে অনলাইনে ৫৭৫টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা। এই রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের রেকর্ড। এর আগে এই অফিসে কখনও এতো টাকা রাজস্ব আদায় হয়নি।’

তিনি আরো বলেন, ‘ডিসেম্বর মাসে রেজিষ্টেশন বিহীন ৭২টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে। এতে বিআরটিএ অফিস প্রতিটি মোটরসাইকেল থেকে নিম্ন ১৫ হাজার করে টাকা রাজস্ব পেয়েছে। একই কারণে সিরাজগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানা হেফাজতে অন্তত ৯০টি রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল আটকে রাখা হয়েছে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘রেজিষ্টেশন বিহীন ও বেআইনীভাবে চলাচলকৃত যানবাহন আটক ও জরিমানা আদায় ট্রাফিক আইনের অংশ। এটা করতে গিয়ে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস যে রেকর্ড পরিমান রাজস্ব আদায় করেছে সেই কৃতিত্ব সরকারের। জনসচেতনতার জন্য এ কার্যক্রম চলমান থাকবে।’

কেকে/বি



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close