রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
কেরানিহাট মোড় ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্কয়ার’ নামকরণের আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:৫৭ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার কেরানিহাট আন্তঃজেলা মহাসড়ক সংযোগ মোড় ও তার সংলগ্ন মহাসড়কের যৌক্তিক অংশ “দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্কয়ার” নামে নামকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) মোহাম্মদ শাহজাহান (সম্রাট) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনটি করেন। তিনি সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ড, ঘাটিয়া পাড়ার বাসিন্দা, সাবেক ছাত্রদল নেতা এবং পেশায় গণিতের প্রভাষক ও কলামিস্ট।

মোহাম্মদ শাহজাহান তার আবেদনে বলেন, “আমরা বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জণগণের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আপোষহীন জাতীয়তাবাদী রাজনীতির ভরকেন্দ্র হিসেবে বিবেচনা করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে জাতীয় অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের সর্বাধিনায়ক এবং মজলুম জনগোষ্ঠীর সাহস ও সংগ্রামের প্রতীক। তাই দক্ষিণ চট্টগ্রামের রাজনীতির কেন্দ্র সাতকানিয়া উপজেলার কেরানিহাটের এই জায়গাটার নাম ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্কয়ার’ নামকরণের মাধ্যমে তাকে যথাযথ সম্মান জানানো হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তার সংগ্রাম ও প্রতিরোধের রাজনীতি অনুশীলনে উৎসাহিত হবে।”

মোহাম্মদ শাহজাহান আরও জানান, “উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনটি পেশ করা হয়েছে এবং বাকী প্রক্রিয়া যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন হবে। সাতকানিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই ঐতিহাসিক কাজে সার্বিক সহযোগিতা করেছেন।

তিনি আশা প্রকাশ করেছেন, নামকরণের কাজটি দ্রুত রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কেরানিহাট   দেশনেত্রী   বেগম খালেদা জিয়া   আবেদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close