শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আক্কেলপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির সামনের একটি গাছ থেকে ভাজা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত ভাজা বিক্রেতা আবু হাসান বাবু (৪৮) তিলকপুর পূর্ববাজার এলাকার আইন উদ্দীন মন্ডলের ছেলে।

পরিবারের দাবি, বিভিন্ন এনজিও’র ঋণের চাপে আর্থিক অনটনের কারণে হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবার, স্থানীয় ও থানা পুলিশ থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু ঘরের ভেতরে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। পড়ে তিনি বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। 

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। গতকাল আশা এনজিও'র কিস্তির টাকা না দিতে পারায় স্যারেরা দুইবার বাসায় এসেছিল। এজন্য আমার স্বামী দুশ্চিন্তার মধ্যে ছিল। এ কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে।’

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানায়, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

কেকে/বি


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close