শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে গ্যাস সংকট, অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে কৃত্রিম গ্যাস সংকট তৈরির অপচেষ্টা ভেঙে দিয়েছে প্রশাসন। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা সদরের বনরুপা এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো.আরমান ভূইয়া। 

এ সময় অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের একটি গুদাম থেকে গ্রাহকে বিক্রি না করে লুকিয়ে রাখা কয়েকটি এলপি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় এবং মো. মাহাবু নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা সিলিন্ডারগুলো তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিক্রি করা হয়। 

ভ্রাম্যামান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, জনদুর্ভোগ কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রসঙ্গত, গত কয়েকদনি ধরেই বান্দরবানে তীব্র সংকট রান্নার গ্যাসের সিলিন্ডার বোতলের, আর এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ী গ্যাসের সিলিন্ডার বোতলের অবৈধ মজুদ করছে আর সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্রাহকের কাছে বিক্রি করছে।

কেকে/ এমএস

আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   গ্যাস সংকট   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close