রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাঠালিয়ায় গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন গভীর রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

ইতোমধ্যে উপজেলা সদরে, বটতলা বাজারে, পশ্চিম আউরা, দক্ষিণ আউরা ও চেঁচরীরামপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের এবং বিভিন্ন হাট বাজারের পাড়ারাদার ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সারা দিনের অফিসের কাজ সেরে রাতের বেলায় প্রচন্ড শীত উপেক্ষা করে বাড়ি, হাট বাজার ও আশ্রয়ন প্রকল্পে গিয়ে দরজার কড়া নাড়ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। অনেকে বিরক্ত হয়ে দরজা খুলে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চান। ইউএনও’র পরিচয় জেনে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় গাড়ি থেকে কম্বল বের করে শীতার্তদের গায়ে জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। সদ্য যোগদান করা ইউএনও’র এমন কাজে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন বলেন, “তীব্র শীতে যেন কেউ কষ্ট না পায়—এই চিন্তা থেকে রাতে মানুষের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা অব্যাহত থাকলে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাঠালিয়া   গভীর রাত   শীতার্ত   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close