রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
এলপিজি’র দাম বাড়ানো হয়েছে কারসাজি করে: জ্বালানি উপদেষ্টা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “দেশের সিলিন্ডার গ্যাসের ব্যবসার প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। কারসাজির মাধ্যমে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যার সঙ্গে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জড়িত।”

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে তিনি আরও বলেন, “জেলা প্রশাসন ও পুলিশের মাধ্যমে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।”

উপদেষ্টা আরও জানান, কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা থাকায় এলপিজি পরিবহনে সাময়িক জটিলতা দেখা দিয়েছে। সেটি নিরসনে কাজ চলছে। তবে সে জন্যে চলতি মাসে বড় ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফাওজুল কবির খান বলেন, “বিষয়টিকে ক্রিয়া–প্রতিক্রিয়া হিসেবে দেখতে হবে। ডেকে নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের প্রত্যাহার করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ এ সিদ্ধান্ত নিয়েছে।”

ভারতের কংগ্রেস নেতা শশী থারুরের বক্তব্য তুলে ধরে উপদেষ্টা বলেন, “তিনিও বলেছেন—ভারতের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আশা করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিকভাবেই এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  এলপিজি   দাম   কারসাজি   জ্বালানি উপদেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close