শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাঙ্গুনিয়ায় নিখোঁজের পরদিন কিশোরের লাশ উদ্ধার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম
কিশোর মুহাম্মদ শাহেদ ইসলাম। ছবি : প্রতিনিধি

কিশোর মুহাম্মদ শাহেদ ইসলাম। ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর মুহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজারীহাটের পূর্ব পাশে একটি বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার ৫নং পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে পারুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজারীহাটের পূর্ব পাশে একটি বিলে বাকী ক্ষেতে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের পরিবার মরদেহটি শনাক্ত করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ আরমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close