শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কলাপাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তার স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় দিকে উপজেলার কুয়াকাটা পৌরশহরের ৩ নং ওয়ার্ডের আ. সাত্তারের ভাড়াটিয়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সাথে ঝগড়া বিবাদ হতো। রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে পড়ে থাকতে দেখেন। এসময় পাশে বসে কান্না করছিল স্বামী রিফাত। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close