সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
মাদারীপুরে যৌতুক মামলার জেরে গৃহবধূকে কুপিয়ে জখম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে যৌতুক মামলা করায় এক গৃহবধূর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এতে ফাতেমা আক্তার (২৫) নামে ওই গৃহবধূ গুরুতরভাবে আহত হন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফাতেমাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্বজনদের বরাতে জানা যায়, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মোবারক গৌড়ার মেয়ে ফাতেমা আক্তারের সঙ্গে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি একই ইউনিয়নের সাবেক কালিকাপুর গ্রামের মৃত হাকিম গাছীর ছেলে রাহাত গাছীর (২৯) বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৪ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র দেওয়া হয়।

বিয়ের পরও যৌতুকের দাবিতে ফাতেমার ওপর শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালাতে থাকে বলে অভিযোগ। যৌতুকের টাকা না পেয়ে তাকে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে রাহাতের বড় ভাই রাসেল তাকে সৌদি আরবে পাঠিয়ে দেন। এরপর রাসেল ও পরিবারের অন্যান্য সদস্যরা আবারও যৌতুকের দাবি করেন।

যৌতুকের টাকা না দেওয়ায় গত বছরের ৩১ ডিসেম্বর ফাতেমার বাবার বাড়িতে গিয়ে মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বাধ্য হয়ে চলতি বছরের ১ জানুয়ারি নির্যাতিতা গৃহবধূ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাহাত, রাসেলসহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন।

এরই জেরে সোমবার সন্ধ্যায় শহরের পানিছত্র এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে উকিলপাড়া এলাকায় ফাতেমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, রাসেল ও তার সহযোগীরা তাকে কুপিয়ে জখম করে। ফাতেমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা, তার স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “গৃহবধূর ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকী/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   যৌতুক মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close