শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
বান্দরবানের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যবস্থাপনায় রুমা উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার( ৬ জানুয়ারি) দুপুরে রুমা সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিবির রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।

বিজিবির কর্মকর্তারা জানান, ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং ভবিষ্যতে এই ধরণের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close