শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
খালুর জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় খালুর জানাজা পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় পদুয়া মাদ্রাসার বিপরীতে এ ঘটনা ঘটে। 

নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।

নিহতের ভাই মুবিনুল করিম জানান, সকালে এক স্বজনের নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য সাতকানিয়ার বাঁজালিয়া থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া যাচ্ছিলাম আমরা ৩ ভাই। পদুয়া এলাকায় পৌছালে কক্সবাজার মুখী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলীর ধাক্কায় বড় ভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরাসহ দোহাজারী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাইকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রলির নিচে পড়ে যান, আমরা ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করলেও ড্রাইভারকে পাইনি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ্ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দোহাজারী হাইওয়ে থানায় আনা হয়েছে। ঘাতক ট্রলীকে স্থানীয়রা আটক করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ট্রলিটি বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close