সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত এরিন বাদশা (৪০) নামে একজনকে আটক করা হয়। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে সদর উপজেলার নুরনগর গ্রামে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।

আটক এরিন বাদশা সদর উপজেলার নুরনগর গ্রামের সুলতান আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সদর উপজেলার নুরনগর গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্ডা ট্যাবলেট এবং পাশের কবরস্থানে ১৫টি ককটেল বোমা আছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালায়।

অভিযানের সময় এরিন বাদশার বাসায় ২৩০টি ট্যাপেন্ডা ট্যাবলেট পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কবরস্থানের পরিত্যক্ত স্থান থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করা করা হয়।

তিনি আরও জানান  এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। এরিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close