শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মানিকগঞ্জে শীতার্তদের মাঝে ডেবনেয়ার গ্রুপের কম্বল বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীতের কষ্ট লাঘবে মানিকগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডেবনেয়ার গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৬ জানুয়ারি ) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুন্ডা এলাকার খান বাড়িতে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় ডেবনেয়ার গ্রুপ চেয়ারম্যান আইয়ুব খানের পক্ষে তার ছোট ভাই মোহাম্মদ আকিবুল খান বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, যা ডেবনেয়ার গ্রুপ নিয়মিতভাবে পালন করে আসছে।

তিনি আরও জানান , এই কর্মসূচির মাধ্যমে শুধু খান বাড়ি ও আশপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝেই নয়, সারা মানিকগঞ্জ জেলা জুড়ে মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই তীব্র শীতে কম্বল তাদের জন্য বড় সহায়তা। এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে। আল্লাহর কাছে আইয়ুব খান ও ডেবোনেয়ার গ্রুপের জন্য দোয়া রইল।

এ সময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক মো. আওলাদ হোসেন খান, ধুলশুরা ইউনিয়নের চেয়ারম্যান মো জাহিদ খান, ধুলশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক হেলালুর রহমান খান, সহ সভাপতি বিল্লাল খান, যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন খান উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close