শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ফেসবুকে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন
জয়পুরহাট-২ আসনে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ পৃথক দুটি নোটিশ জারি করেন।

নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম। 

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা গত ২৩ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন সময়ে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকা ও হাটবাজারে তাঁর ছবি সংবলিত ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ চালান। এসব কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলমের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে গত ২৭ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তার ছবি সংবলিত পোস্টার ও প্রচারমূলক পোস্ট দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, প্রার্থীদের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল।

নোটিশে আগামী ১১ জানুয়ারি প্রার্থীদের স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না কিংবা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না। সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত তারিখে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের পেশকার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close