রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
জামায়াত দুর্নীতি করে না, কাউকে করতেও দেবে না : আব্দুস সাত্তার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবে না, কাউকেও দুর্নীতি করতে দেবে না। প্রতিটি আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের উন্নয়নে ব্যয় করা হলে দেশের উন্নয়ন এমনিতেই হয়ে যাবে। জামায়াত কখনো সরকার পরিচালনা করেনি। যারা এর আগে ক্ষমতায় ছিল, তারা দুর্নীতির মাধ্যমে দেশকে শেষ করে দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নীলফামারীর ডোমার আইডিয়াল একাডেমির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

ডোমার উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়নি। তবে এবার জনগণের মাঝে একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত কোনো দল রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় না যায়, ততক্ষণ পর্যন্ত তারা দেশ পরিচালনায় সক্ষম কি না—এটা আগেই বিচার করা ঠিক নয়। যেমন, কোনো শিক্ষক যদি কখনো প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের সুযোগ না পান, তাহলে তিনি সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কি না—এটা আগেই বলা যায় না। সুতরাং জামায়াতে ইসলামীকে অন্তত একবার সুযোগ দিয়ে দেখা দরকার।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। প্রত্যেক সংসদীয় আসনের জন্য বরাদ্দ অর্থ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ হিসেবে আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবেন না। আপনারা রাষ্ট্র ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন। এ জাতি যেন আর কোনোভাবে বিপর্যস্ত না হয়—সে বিষয়টি মাথায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডোমার উপজেলা কর্মপরিষদের সদস্য হাফেজ আব্দুল হক।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   দুর্নীতি   আব্দুস সাত্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close