শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি মদ জব্দ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর থেকে মালিকবিহীন ৬০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

জব্দকৃত ভারতের তৈরি মদের মধ্যে রয়েছে ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ৩৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং এক বোতল ‘ম্যাকডুয়েলস’ ব্র্যান্ডের মদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

৩১ বিজিবির অধিনায়ক জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৩ এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর সদর ইউনিয়নের উত্তর বারমারী নামক এলাকা থেকে টহল দলটি ভারতের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের মালিকবিহীন ৬০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপুর সীমান্ত   বিজিবির অভিযান   বিদেশি মদ জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close