শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ‘পাওয়ার গ্রিড শাখা’র সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ‘পাওয়ার গ্রিড শাখা’র আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) আইইবি সেমিনার কক্ষে “রিভলিউশনাইজিং ফ্রিকুয়েন্সি ইনসাইটস্: এলডিসি’স ফ্রিকুয়েন্সি অ্যানালাইজার ফর স্মার্টার অপারেশন’স” অ্যান্ড “প্রোটেকশন অ্যান্ড অটোমেশন ল্যাব- ফ্রম সিমুলেশন টু সলিউশন : অ্যাডভান্সিং গ্রিড প্রোটেকশন অ্যান্ড ফল্ট অ্যানালাইসিস উইথ এক্সিলেন্স” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ খান। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিশেষ অতিথি হিসেবে পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌশলী মো. শাহেদুল আজিম সজল পিএমপি, বুয়েটের প্রো ভিসি ড. আব্দুল হাসিব চৌধুরী উপস্থিত ছিলেন। 

বক্তারা ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য গ্রিড অটোমেশন ও আধুনিক প্রযুক্তির সাথে বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পেশাগত উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রকৌশলীদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে পারলে বৈদেশিক প্রকৌশলীদের ওপর নির্ভরশীলতা হ্রাস করা সম্ভব বলে মত প্রকাশ করেন। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এসময় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির পাওয়ার গ্রিড ইউনিটের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীসহ বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

এছাড়াও সেমিনারে পিডিবি, পাওয়ার গ্রিড, ডিপিডিসিসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ‎

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি   পাওয়ার গ্রিড শাখা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close