সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিলিন্ডার গ্যাস ডিলারের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আসাদনগর ও সদর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূইয়া। 

ভ্রাম্যমাণ আদালত জানায়, বাঞ্ছারামপুর পৌরসভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের প্রকাশিত সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস (বোতলজাত) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪০ ধারায় একটি খুচরা দোকানকে ৫ হাজার ও অপর এক ডিলারকে ২০ হাজারসহ মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া জানান, “ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত দামে খাদ্যদ্রব্যসহ গ্যাসের দাম রাখা হচ্ছে। এমন অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।” 

এদিকে, এলাকাবাসীর দাবি ১৪শ টাকার গ্যাস ১৮শ টাকায় বিক্রি হচ্ছে। প্রশাসন উপজেলার সর্বত্র তদারকি না করলে বাড়তি দাম দিয়েই কিনতে হবে সিলিন্ডার গ্যাস।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close