শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রামগঞ্জে অগ্নিকাণ্ডে চার মাসের শিশুর মৃত্যু
রামগঞ্জ (‎লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইটি বসতঘর সম্পূর্ণ ও একটি বসতঘর আংশিকভাবে পুড়ে ছাই হেয়ে গেছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা দিকে রামগঞ্জ পৌরসভার ৭নং টামটা ওয়ার্ডের নরিমপুর ইয়াছিন মজুমদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশু আয়াত এলাকার দুলাল হোসেনের সন্তান।

‎স্থানীয়রা জানান, দুপুরের খাবার শেষে দুলালের স্ত্রী কাপড় আনতে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে দেখেন ঘরের ভেতরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা চার মাস বয়সী শিশু আয়াতকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

‎গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল—তাৎক্ষণিকভাবে প্রতিবেশী শহিদের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আরেকটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনায় তিন পরিবারের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানা যায়। ‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনার পর তাৎক্ষনিক রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। একইসঙ্গে আগামীকাল ঢেউটিনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দরা ও ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close