শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
নির্বাচন কমিশনের আচরণ উদ্বেগজনক : হাসনাত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক বলেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “আইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। একই অপরাধ ও একই কারণে একটি রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও অন্য একটি দলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে—যা আইনের সমতার নীতির পরিপন্থী।”

সোমবার (৫ জানুয়ারি) রাত মধ্য রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ বর্তমানে গুলশানের আন্ডারে চলে গেছে। নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন ও পুলিশ থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। এ অবস্থায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব, তা নিয়ে জনগণ হতাশ।”

লাইভে তিনি আরও জানান, “তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ‘হাসনাত আব্দুল্লাহ’ সম্প্রতি অকার্যকর (ডিজেবল) করে দেওয়া হয়েছে।” 

হাসনাতের দাবি, ভারতবিরোধী অবস্থান নেওয়ার কারণে পরবর্তী সময়ে কিছু পোস্টের বিপরীতে কপিরাইট ক্লেইম দিয়ে তার আইডি ডিজেবল করা হয়। এতে করে গত কয়েক দিন তিনি ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি।

তিনি বলেন, “ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত রাজনৈতিক বক্তব্য ও তথ্য প্রকাশ করবেন।” আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো বলেও উল্লেখ করেন তিনি। সমর্থকদের উদ্দেশে তিনি তার পেজটি শেয়ার করার আহ্বান জানান।

দেবিদ্বার এলাকার বিএনপি নেতাদের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত দেড় দশক ধরে যেসব নেতাকর্মী রাজপথে আন্দোলন করেছেন, হরতাল-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে—এটি দুঃখজনক।” 

তিনি বলেন, “যারা অতীতে বিএনপিকে আগুনসন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল, তারাই এখন দলটির নেতৃত্বের কাছাকাছি অবস্থানে যাচ্ছে—এ বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।”

কেকে/এজে



মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close