শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রামপালে পলাতক দুই ডাকাত গ্রেপ্তার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার চার মাস ধরে পলাতক থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। 

শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রামপালের গৌরম্ভা এলাকা থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রামপাল উপজেলার কাষ্ঠবাড়িয়া গ্রামের আজগার আলী শেখের পুত্র মো. নান্নু শেখ (৪৭) এবং চিত্তা গ্রামের মো. শাহাজউদ্দিন শেখের পুত্র কামরুল ইসলাম শেখ (৪৮)।

র‍্যাব সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার চিত্রা এলাকায় মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ওই দুই আসামি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় রামপাল থানায় গত ৩০ আগস্ট দায়ের করা হয়।

র‍্যাব-৬ জানায়, পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানে দুই আসামিকে আটক করা সম্ভব হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়।

মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেফাতুল ইসলাম বলেন, “মো. আছাদের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এর আগে দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা বাকি দুই সন্দেহভাজন আসামিকে র‍্যাব আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, ‘পলাতক আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামপাল   ডাকাত গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close