সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
সৌদি থেকে ফিরেই সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:৪৩ এএম
আসলাম সিকদার

আসলাম সিকদার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসলাম সিকদার (২০) নামের যুবকের মৃত্যু হয়েছে। মাত্র গত রাতেই তিনি প্রবাস জীবন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে নতুন করে জীবন শুরু করার আগেই নিভে গেলো জীবন প্রদীপ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল ও পাইপবোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকাল আনুমানিক তিনটার দিকে আসলাম মোটরসাইকেল নিয়ে বড়চওনার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত রাতেই বিদেশ থেকে ফিরে এসেছিল আসলাম। আগামী আগামী শুক্রবার (৯ জানুয়ারি) তার বিয়ের কথা ছিল। প্রবাসে গিয়ে সে পরিবারের হাল ধরেছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।”

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আসলামের জানাজা বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   সখীপুরে সড়ক দুর্ঘটনা   যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close