শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কলারোয়ায় মাদকের টাকা না পেয়ে খালাকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদকের টাকা না দেওয়ায় আপন খালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মঞ্জুয়ারা খাতুন।

নিহত মঞ্জুয়ারা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আব্দুল লতিফের কন্যা।

এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

জানা যায়, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন তিনি। ঘটনার রাতে আল আমিন তার আপন খালা মঞ্জুয়ারা খাতুন, মা জয়গুন ও বড় ভাই আমজাদ হোসেনের কাছে টাকা দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাদের মারধর করেন এবং কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর মঞ্জুয়ারা ও আমজাদকে আহত করেন।

চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মঞ্জুয়ারা খাতুনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে আত্মীয়স্বজনরা তাকে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তিনি মারা যান।

এ ঘটনায় আহত আমজাদ হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিনই এলাকাবাসী অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামি আল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কলারোয়া   মাদকের টাকা না পেয়ে   খালাকে কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close