শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু জেলার দাইক গ্রামের আই জান তুনের ছেলে ন্যেয়ই জাউ (৩৮) এবং নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ী এলাকার কালাইয়া তংচংঙ্গ্যার ছেলে ছৈপুচিং তংচংঙ্গ্যা (২০)।

জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ৩৭/২ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেট সংলগ্ন সড়ক থেকে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশাসহ বাংলাদেশি বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, একই সঙ্গে মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   মায়ানমারের নাগরিক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close